Monday, March 24, 2014
0 comments

শিশু কিশোর মেলা

6:59 AM
শিশু কিশোর মেলা বাঙালি সংস্কৃতির বিকাশে শিশু কিশোরদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে সকল শাখায় ব্যাপক কার্যক্রম নিয়ে থাকে। এ লক্ষ্যে শাখা গঠনের প্রথম কার্যক্রম হিসেবে প্রথমেই শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা। 
কেননা সাংস্কৃতিক কার্যক্রম যত সহজেই সবাইকে আকৃষ্ট করে অন্য কোন মাধ্যমে তা সম্ভব নয়। কোন একটি বিষয় নিয়ে জনসভা/আলোচনায়, সেমিনার সিম্পোজিয়ামে যে আলোচনা হয় তাতে দর্শক শ্রোতার যতটুকু আগ্রহ থাকে না, একই বিষয় নিয়ে গান, আবৃতি নাটকের আয়োজন করা হলে দর্শক শ্রোতার সমাগম ঘটে সবেচেয়ে বেশী। সে কারণে শিশু কিশোর মেলা সাংস্কৃতিক মাধ্যমকে প্রাধান্য দিয়ে কাজ করে থাকে। সংগঠনের সকল শাখার পক্ষে সংস্কৃতির সকল বিষয় নিয়ে প্রশিক্ষণ শুরু করা কখনো সম্ভব নয়। এ জন্য নতুন শাখা গঠনের পর তাদের পছন্দ ও সাধ্য অনুযায়ী যে কোন একটি বিষয় শিশু কিশোরদের নিয়ে শুরু করা যেতে পারে যেমন- নাটক, কবিতা, সংগীত, নৃত্য, অংকন প্রভৃতির যে কোন একটি।
Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment

 
Toggle Footer
Top